২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার

পররাষ্ট্রমন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক মো. গোলাম সারোয়ারকে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যৈষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

তিনি এ এফ এম গাউসুল আযম সরকারের স্থলাভিষিক্ত হবেন। 

গাউসুল আযম ২০১০ সালের ১ সেপ্টেম্বর থেকে সুইডেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছিলেন। তাকে বৈরুতে বাংলাদেশ মিশনের দায়িত্ব দেয়া হচ্ছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা গোলাম সারোয়ার এর আগে ওয়াশিংটন, কাঠমাণ্ডু, কুয়ালালামপুর ও ইয়াংগুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন।