২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

জাতীয় শোক দিবস, শবে-ই-কদর ও ঈদ-উল-ফিতর মিলিয়ে ১৭ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শবে-ই-কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি চলবে ১৪ অগাস্ট পর্যন্ত। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস এবং দুই দিন সাপ্তাহিক ছুটিসহ বিশ্ববিদ্যালয় ১৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও প্রশাসনিক কাজও বন্ধ থাকবে।

ছুটি শেষে ১৮ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা ও সব ধরনের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞতিতে জানানো হয়।