২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে যুবক আটক, চার অস্ত্র উদ্ধার

যশোরের বেনাপোল থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 07:51 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

মঙ্গলবার বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে জিয়াউর রহমানকে (৩৩) আটক করা হয়। পরে তার কাছ থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিয়াউর শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের শফিউর রহমানের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপ-পরিচালক মেজর জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে জিয়াউরের সঙ্গে যোগাযোগ করে। পরে অস্ত্র ও ফেনসিডিল কেনাবেচার ফাঁদ পেতে তাকে আটক করা হয়।

আটকের পর তার কাছ থেকে একটি পিস্তল, ৩টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ১ হাজার ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক জিয়াউর রহমান পেশাদার অস্ত্র ও ও মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে র‌্যাব।