ওয়াসার প্রকৌশলী, ভাটারার ওসিকে তলব
এক গ্রাহককে পানির সংযোগ দিতে হাই কোর্টে আদেশ লঙ্ঘন করায় ওয়াসার প্রধান প্রকৌশলীসহ পাঁচজনকে তলব করেছে আদালত।
আদেশে ওয়াসার নির্বাহী প্রকৌশলী সরকার ক্ষিতিশ চন্দ্র, ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান, স্থানীয় মসজিদের ইমাম ইউনুস নূরী, মো. ইলিয়াস ও দেলোয়ার হোসেনকে আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি বলেন, কুড়িল নিবাসী জাহানারা বেগমের বাড়িতে পানির সংযোগ দেয়ার জন্য জন্য এর আগে হাই কোর্ট দুটি আদেশ দেয়। ওয়াসা পানির সংযোগ দিতে গেলেও ইমাম ইউনুস নুরী, মো. ইলিয়াস ও দেলোয়ার হোসেনের বাধায় তা সম্ভব হয়নি।
এরপর জাহানারার আবেদনের প্রেক্ষিতে আদালত অবমাননার রুল দিয়ে হাই কোর্ট আবারো পানির সংযোগ দিতে বললেও তা বাস্তবায়ন করা হয়নি।
