বাকৃবিতে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, তারেক জিয়াকে কটুক্তি করে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যর প্রতিবাদে এক নম্বর ফটক এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলকর্মীরা।
এ সময় দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
