২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চৌহালীতে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।   

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে মধ্যখাসকাউলিয়া গ্রামের সোহেলের ঘরে তার স্ত্রী দিলরুবা খাতুনের (২২) লাশ পাওয়া যায়।

মৃত দিলরুবা পশ্চিম কোদালিয়া গ্রামের কৃষক শহীদ আলীর মেয়ে। তার দেড় বছরের একটি ছেলে রয়েছে।  

চৌহালী থানার ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহৃ রয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচ বছর আগে দিলরুবা ও সোহেলের বিয়ে হয়। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। ভোরে নিজ ঘরে দিলরুবার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের বাবা মামলা করার জন্য থানায় এসেছেন বলেও জানান ওসি।