২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধস

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় একজন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 07:37 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার বিকাল সাড়ে ৪টায় মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকার উত্তরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর একটি দল সেখানে কাজ করছেন।

সেনাবাহিনীর ১৭ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার রহমান জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ে।

এ সময় একজন ভ্যানচালক সামান্য আহত হয়েছেন।