গোপালগঞ্জে ট্রলিচাপায় শিশু নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রলিচাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর সোনাকুর গ্রামে এ দুর্ঘটনায় নিহত তন্নী (৩) চর সোনাকুর গ্রামের মো. তুহিনের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ এক দোকানির কাছ থেকে মায়ের সঙ্গে পাঁপড় ভাজা কিনছিল তন্নী। এ সময় বালি ভর্তি একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তন্নীসহ পাঁচজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তন্নী মারা যায়।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
