রামুতে ডাকাতের গুলিতে কাঠমিস্ত্রি নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতের গুলিতে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে দেয়াংপাড়ায় এ ঘটনায় হামলায় নিহত হন স্থানীয় নুরুল আমিন (৫০)।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে।
রামু থানার ওসি ওপ্পেলা রাজু নাহা জানান, দেয়াংপাড়ার ওসমান সওদাগরের বাড়িতে ডাকাতি শেষে চলে যাওয়ার সময় পথে নুরুল আমিনকে দেখতে পেয়ে গুলি করে ডাকাতেরা।
স্থানীয়রা নুরুলকে রামু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
