২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি সদস্য ছিনতাইকারীর কবলে

রাজধানীর সংসদ ভবন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক নায়েক ছিনতাইকারীর ছুরিতে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

আহত ইদ্রিস আলীকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নয় নম্বর ব্যাটালিয়নে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৩ এর একটি দল ইদ্রিস আলীকে সোমবার ভোরে হাসপাতালে নিয়ে আসে।

মোজাম্মেল জানান, নরসিংদীতে নিজের গ্রামের বাড়িতে যাওয়া জন্য রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আসেন ইদ্রিস।

গাবতলী বাস টার্মিনাল থেকে একটি অটোরিকশায় করে সায়েদাবাদ যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় চালক হঠাৎ গাড়ি থামায় এবং চার যুবক উঠে ইদ্রিসকে ছুরি মারে।

আহত অবস্থায় ইদ্রিসকে মৎস্য ভবনের সামনের রাস্তায় ফেলে রেখে তার জিনিসপত্র নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। পরে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান।

তবে ইদ্রিসের কাছ থেকে কতো টাকা খোয়া গেছে সে বিষয় মোজাম্মেল কিছু জানাতে পারেননি।

ইদ্রিসের মাথা ও চোখের ওপরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।