হাতিরপুলে ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজার পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওসি নজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১২টা ১০ এ ছয় তলা ওই ভবনের পঞ্চম তলায় সেনিটারি সামগ্রীর গুদামে আগুন লাগে।
অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
