২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ১১ হাজার ৬৯৫টি ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

এরা হলেন- আবদুর রহিম (২৮) ও সাইদুল আমিন (২৪)।

রোববার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় র‌্যাব-৭ এর কমান্ডার এম শাহেদ করিম জানান।

তিনি বলেন, একটি পিকআপ ভ্যানে চড়ে ইয়াবা নিয়ে ওই দুই ব্যক্তি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। রাত সাড়ে ১২টার দিকে তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় তাদের আটকানো হয়।

এরপর তল্লাসি চালিয়ে পিকআপ ভ্যানের পেছনে রাখা একটি চাকার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।