২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ১০ টাকার অ্যাকাউন্ট পরিচ্ছন্নতাকর্মীদের

ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 11:16 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সম্প্রতি জারি করা বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকদের মজুরি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের লক্ষ্যে ব্যাংক হিসাব খোলা প্রয়োজন। এই ব্যাংক হিসাব খোলার জন্য কর্মচারী ও শ্রমিকরা তাদের জাতীয় পরিচয়পত্র ও সিটি কর্পোরেশনের আইডি কার্ডের বিপরীতে নিজ নিজ নামে ১০ টাকা জমা দিয়ে হিসাব খুলতে পারবেন।

তবে এসব হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ এবং কোনো ধরনের চার্জ বা ফি আদায় না করতে বলা হয়েছে নির্দেশনায়।

চেক বইয়ের অপ্রতুলতা থাকলে পরিবর্তে ভাউচারের মাধ্যমে এসব হিসাবে লেনদেন করা যাবে।

এর আগে কৃষক, সরকারি বিশেষভাতাপ্রাপ্ত ব্যক্তি (মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা) ও স্কুলশিক্ষার্থীদের জন্য ১০ টাকা ও ১০০ টাকায় ব্যাংক হিসাব খোলার ‍নির্দেশ দেয়া হয়।