লালমনিরহাটে বিদ্যুৎষ্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতি গ্রামে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিন চন্দ্র রায় (৪৫) ও তার ছেলে প্রদীপ চন্দ্র রায় (২০)মারা গেছে।
