২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১১ ‘অজ্ঞানপার্টির’ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বংশাল, পল্টন ও ধোলাইপাড় এলাকা থেকে ‘অজ্ঞানপার্টির’ ১১জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

তারা হলেন, ফরিদ হোসেন রবিন (২৫), আব্দুল হামিদ (২৩), মো. রাব্বি (২৩), আব্দুল হক (৬৯), আনিস খান (৩০), সায়েদুল মোল্লা (২৫) বাবু কাজী, খুলিলুর রহমান, আরিফ হোসেন নাসির উদ্দিন ও মিজানুর রহমান।

তাদের শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় বলে শনিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাদের কাছে ২৪ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি রিভলবার, চেতনাশক ওষুধ, মলম, নেশা মিশ্রিত খেজুর, হালুয়া ও বিস্কুট পাওয়া গেছে।

এদের মধ্যে ফরিদ হোসেন রবিন অজ্ঞান পার্টির হোতা বলে পুলিশ জানিয়েছে।