নড়াইলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নড়াইল পৌর এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ডুমুরতলা এলাকায় ধানক্ষেতে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দত্ত জানান, ওই মহিলাকে জবাই করা হয়েছে। তার মুখেও ক্ষতের চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মহিলার পরিচয় এখনো মেলেনি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
