২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের একটি পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হল গ্রামের হারুন ঢালীর মেয়ে হামিদা আক্তার (৯) ও আজিজ সরদারের মেয়ে রুবা আক্তার (১০)।

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে হামিদা তৃতীয় ও রুবা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, বৃহস্পতিবার কোনো এক সময় পরিবারের কাউকে কিছু না বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তারপর থেকে তারা নিখোঁজ ছিল। দুপুরে লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় লাশ পরিবারের সদস্যরা দাফন করেছে বলে জানান ওসি নাজমুল।