২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে জব্ধ আড়াইশ’ কোটি টাকার চোরাইপণ্য

ছয় মাসে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সীমান্তে আড়াইশ’ কোটি টাকার চোরাই মালামাল জব্ধ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছরের জানুয়ারি মাস থেকে শুরু করে জুন পযর্ন্ত সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি ২ শত ৫২ কোটি ৯৭ লাখ টাকার বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্ধ করেছে।

জব্ধকৃত মালামালের মধ্যে রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫৪৪ বোতল ফেন্সিডিল, ২ লাখ ৭৫হাজার ৬৫টি ইয়াবা বড়ি, ৮২ হাজার ১০৯ বোতল বিদেশি মদ, ২ হাজার ৭০০ লিটার স্থানীয় মদ ও ২০ হাজার ২৪১টি নেশাজাতীয় ইনজেকশনসহ প্রচুর পরিমাণে বিয়ার, গাজা ও হেরোইন।

এ সময়ের মধ্যে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৮শ’৫৮ জনে আটক করা হয়েছে, মামলা হয়েছে ১২ হাজার ২৭২টি।

এছাড়া গত ছয় মাসে সীমান্তে ৩ শ’২২ জন নারী ও ৮৫ জন শিশুকে বিদেশে পাচারকালে উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।