গোলাম সবুরের মৃত্যুকে প্রধানমন্ত্রীর শোক
সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর টুলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় দেশ ও দলের জন্য গোলাম সবুরের অবদান স্মরণ করে বলেন, তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
