শনিবার সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া
ওমরাহ পালনে শনিবার সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া রাতে রওনা হবেন বলে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।
File Photo
প্রেস সচিব জানান, বিরোধী দলীয় নেতা শনিবার ঢাকা থেকে সরাসরি মদিনা যাবেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।
এরপর মদিনা থেকে মক্কায় এসে বিরোধী দলীয় নেতা ওমরাহ পালন করবেন।
৭ অগাস্ট খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
