রংপুর প্রেসক্লাবে নতুন নেতৃত্ব
রংপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ফজলুল হক সভাপতি ও ওয়াদুদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ চলে। এরপর প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল হক প্রামাণিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি সাইফুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ আফতাব হোসেন, যুগ্ন সম্পাদক মোস্তফা সরওয়ার অনু, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল মৃধা, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী।
সদস্যরা হলেন মানিক সরকার মানিক, মেরিনা লাভলী, জাকির হোসেন ও আব্দুর রউফ।
