২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুটি মন্দিরে হামলা চালিয়ে ১০টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বত্তরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দির ও বাসুদেব মন্দিরে এ হামলা হয় বলে জানান মন্দির কমিটির সভাপতি বিমল কর্মকার। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে পূজা করার জন্য পুরোহিতরা মন্দিরে গিয়ে প্রতিমা  ভাংচুর অবস্থায় দেখতে পান। দুর্বত্তরা দুটি মন্দিরের ১০টি মূর্তি ভাংচুর করে।

স্থানীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ তাছলিমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান, ধামইরহাট থানার ওসি একরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংসদ সদস্য শহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, সম্প্রীতি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পূজা উদযাপন কমিটির জেলা সভাপতি শ্রী বৈদ্যনাথ কর্মকার ও সম্পাদক রামজনম রবিদাস এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।