বিদেশি জাহাজ থেকে চুরি করা তেল উদ্ধার
মংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে চুরি করে আনা প্রায় সতেরো হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহষ্পতিবার সন্ধ্যায় মংলা শহরের মামারঘাট এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড এ জ্বালানি তেল আটক করে।
চোরাকারবারীরা তেল চুরি করে এখানে এনে রেখেছে বলে কোস্টগার্ড প্রাথমিকভাবে ধারণা করছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) কমান্ডার মুফতি মাহামুদ খান বলেন, বিদেশি জাহাজের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজস করে সংঘবদ্ধ একটি চোরাকারবারী চক্র জাহাজ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরি করে মামারঘাটে নিয়ে আসে।
চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলেও জানান কমান্ডার মুফতি মাহামুদ খান।
তিনি জানান, রাতেই উদ্ধার করা তেল কাস্টমসে হস্তান্তর করা হবে।
