২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপত্তিকর ছবি তোলার অভিযোগে কাউন্সিলর জেলহাজতে

মুঠোফোনে এক কিশোরীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে নাটোরের এক পৌর কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ রুবেলকে কারাগারে পাঠান মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা।

গত ৫ জুন কাউন্সিলর রুবেল মুঠোফোনের মাধ্যমে ওই কিশোরীর ছবি উঠায়। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়।

আদালতের উপ-পরিদর্শক (সিএসআই) মোন্নাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামি কাউন্সিলর রুবেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।