২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ট্রাকভর্তি চোরাই কাপড় আটক

পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে ট্রাকভর্তি ভারতীয় শাড়ীসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার দাশুড়িয়ায় পাবনা সুগার মিল এলাকা থেকে ট্রাকসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়।

এরা হলেন- মেহেরপুর শহরের হাফিজুর রহমানের ছেলে সবুজ আলী (২৭) ও চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার হোতাপাড়া মহল্লার আহসান হাবীবের ছেলে আরশ আলী (৩২)। 

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোরাই শাড়ী বোঝাই ট্রাকটি পাবনা আসছিল। পরে ট্রাকটি থেকে ৭৫০ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইশ্বরদী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।