২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ৩

নোয়াখালী শহরে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 04:52 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাইজিদে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের ভোটদানের অধিকার রহিত করার সিদ্ধান্তের প্রতিবাদে যোহরের নামাজের পর জামায়াত-শিবিরকর্মীরা জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে।

মিছিলটি পৌর বাজারের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

একপর্যায়ে শিবিরকর্মীরা এনসিসি ও মার্কেন্টাইল ব্যাংকসহ বেশ কিছু দোকানপাট ও যানবাহন ভাংচুর করে। সংঘর্ষে সুধারাম থানার উপ-পরিদর্শক জহির উদ্দিন ও কনস্টেবল সফিক আহত হন।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিস্কৃতি চাকমা জানান, পরিস্থিতি সামাল দিতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। ঘটনাস্থল থেকে শিবিরের তিনকর্মীকে আটক করা হয়েছে।

দোকানপাট ও ব্যাংকে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সন্ধ্যা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।