২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে হোটেল থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নির্মাণাধীন হোটেলের চারতলা থেকে পড়ে গিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 08:48 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বুধবার দুপুরে হোটেল গ্র্যান্ড সুলতানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীমতি বৈদ্য (৩৭) কাকিয়াছড়া চা বাগানের রমন বৈদ্যের স্ত্রী। তিনি হোটেলে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতেন।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, দুপুর ২টার দিকে চারতলায় কাজ করার সময় শ্রীমতি হঠাৎ নিচে লিফট তৈরির গর্তে পড়ে যান।

গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শ্রীমতিকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। নিহতের পরিবার এ ব্যাপারে মামলা দিতে আগ্রহী নন।

এ ব্যাপারে যোগাযোগ করেও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।