নীলফামারীতে ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নীলফামারী সদর উপজেলায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত নগেন্দ্র নাথের ছেলে মন্টু রাম রায় (৪০) ও মৃত জহু মামুদের ছেলে মাহাত আলী (৪৫)।
নীলফামারী সদর থানার ওসি আবু আক্কাস আহমেদ জানান, দুপুরে মোটরসাইকেল আরোহীরা ইট বোঝাই ট্রাক্টরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
