কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন
পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
বুধবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন এবং প্রশাসনিক ভবনের সামনে একঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এ কে এম রায়হান উদ্দিন জানান, সোমবার বিকালে কুবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার থেকে তারা ক্লাস বর্জন শুরু করেন।
তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্বঘোষিত পরীক্ষাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
পাঁচদফার মধ্যে রয়েছে: শিক্ষকদের পদোন্নতি, শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষকদের বসার জন্য ভাল জায়গার ব্যবস্থা, শিক্ষকদের বিভাগীয় অফিসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গত ৯ জুলাই থেকে উপাচার্য ড. আমির হোসেন খানের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছে।
