আলমডাঙ্গায় হাতবোমা উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে একটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হারদী কলেজের পাশ থেকে বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করার জন্য বালতির পানিতে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, টিনের কৌটা দিয়ে তৈরি বোমাটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বোমাটি উদ্ধার করে থানায় এনেছে।
উপজেলা নির্বাহী অফিসার থানায় এসে বোমাটি দেখে গেছেন বলে জানান ওসি।
