২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হন তিনজন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার দুপুর ১২টার দিকে সাতগাঁওয়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক আব্দুর রহমান (৩০) ও জয়রাম (১৫)। আব্দুর রহমানের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়নগরে। বাকিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, শ্রীমঙ্গল থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে তিন আরোহী নিহত হন। একজনের মৃত্যু হয় হাসপাতালে।

এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।