২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চোরাই মোটর সাইকেলসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীর পল্টন, রমনা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটর সাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 06:27 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

তারা হলেন- মো. রাসেল (২৫), শফিকুর ইসলাম শফি (৩০), মো. শাহ অালম (১৮), নাজমুল হোসেন (২১) ও আব্দুর রহমান রবিন (১৯)।

গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে বংশাল থেকে রাসেল ও শফিকে দুটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি তিনজনকে একটি মোটর সাইকেলসহ বিজয়নগর ও মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে বলেছে, তারা পরস্পরে যোগসাজশে এসব চোরাই মোটর সাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিআরটিএর অসাধু দালালের সহায়তায় ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে বেচা-কেনা করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।