২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় কিশোরের মৃত্যু

কুষ্টিয়া সদরে ট্রলির ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার সকাল সাড়ে দশটার দিকে হরিশংকরপুর বাজরে এ দুর্ঘটনায় নিহত আকাশ (১০) স্থানীয় আসলাম শাহর ছেলে। সে হরিশংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান, সাইকেলে করে বাজারে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয় আকাশকে। এতে সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তায় অবরোধ দিয়ে ট্রলির চালক মান্নানকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে।