২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ব্যবসায়ী খুন

চট্টগ্রামের বাঁশখালীতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এই খুনে জড়িত অভিযোগে যুবলীগের স্থানীয় এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

শনিবার রাত ১১টার দিকে পশ্চিম চাম্বলে হামলায় নিহত হন ব্যবসায়ী বদরুজ মেহের চৌধুরী (৫৫)।

বদরুজের ছেলে ওমর ফারুক চৌধুরী (৩০) আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই খুনে জড়িত সন্দেহে রোববার যুবলীগকর্মী মো. মোর্শেদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে বলে বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, জমি নিয়ে স্থানীয় সিদ্দিক আহমদের সঙ্গে বদরুজ মেহেরের বিরোধ চলছিল।গ্রেপ্তার মোর্শেদ সিদ্দিকের ছেলে।

রাতে ছেলে ফারুকসহ অটোরিকশায় করে উপজেলার জলদি থেকে পশ্চিম চাম্বলে নিজ বাড়ি ফিরছিলেন বদরুজ।পথে মোর্শেদ তার সহযোগীদের নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

পশ্চিম চাম্বল এলাকার মোর্শেদকে দুপুরে উপজেলার বড়ঘোনা হাফপানিয়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার মোর্শেদ নিজেই বদরুজ মেহেরকে গুলি চালান বলে স্বীকার করেছেন।”