বাঁশখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার বানিগ্রামে এ ঘটনায় নিহত মফিজ (৫৫) ওই এলাকার নুর হোসেনের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পাঁচটার দিকে ঘর থেকে বের হওয়ার পর হাতির পালের সামনে পড়েন মফিজ।
ঘটনাস্থলেই হাতির পায়ের চাপায় পিষ্ট হয়ে মফিজ মারা যান বলে জানান তিনি।
