২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার যুবককে গুলি করে হত্যা

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 11:30 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শনিবার রাত ১০টার দিকে নবাবপুর রোডের জনতা ব্যাংকের বিপরীতে টেকের হাট গলির মাথায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তার পরনে ছিল জিন্স প্যান্ট ও লাল রঙের টি-শার্ট। বয়স আনুমানিক পঁয়ত্রিশ হবে বলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) খোদা নেওয়াজ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি মোটর সাইকেলযোগে দুই যুবক এসে ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন।

মিটফো্র্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিসক মো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে।