২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ইফতার পার্টিতে হামলায় দুটি মামলা

সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ইফতার পার্টিতে গোলাগুলির ঘটনায় শনিবার দুটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 09:12 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি মামলা করেন জিয়াউল হক জিয়ার অনুসারী মো. আজাদ।

এতে বহিষ্কৃত যুবলীগকর্মী রকিসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

অপর মামলাটি করেন বিএনপি দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমদের গাড়ি চালক বাবুল।

এ মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির ইফতার পার্টিতে গোলাগুরি হয় এবং নাজিম উদ্দিন আহমদের গাড়ি ভাংচুর হয়।