জবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ইতিপূর্বে ঘোষিত সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামসহ ১২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার রাতে এ জবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বলে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়ার কমিটির অপর সদস্যদের মধ্যে মুহাম্মদ জুনায়েদ হোসাইনকে সহ-সভাপতি, মফিজুল ইসলাম শিশিরকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাইদুর রহমান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান রিয়ানকে প্রচার সম্পাদক, জাহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং আল মামুন কবির মামুনকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
