২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল অসুস্থ

শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জসিমউদ্দিন মণ্ডল গুরুতর অসুস্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 07:57 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

রেল শ্রমিক ইউনিয়নের নেতা জসিম মণ্ডল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর সঙ্গে একইসঙ্গে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।

সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৯৩ বয়সী জসিম মণ্ডল। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে গ্রামের বাড়ি ঈশ্বরদী থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল চৌধুরীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।