২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের কাজে বাধা দেয়ায় শিবিরকর্মীর দণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হরতালে সড়কে প্রতিবন্ধকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক শিবিরকর্মীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:52 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজার আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শিবিরকর্মী আব্দুল হামিদ (২২) উপজেলার দেশখাগুরিয়া গ্রামের সুজ্জত আলীর ছেলে।

হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসঅআই) আব্দুস সালাম জানান, জামায়াতের হরতাল চলাকালে শিবিরকর্মী আব্দুল হামিদসহ আরো কয়েকজন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ সময় পুলিশ সরে যেতে বললে তারা পুলিশের কাজে বাধা দেয়। ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে গেলেও আব্দুল হামিদকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়।