২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হামলায় শিশুসহ আহত ৩

কক্সবাজারে হরতালে পিকেটারদের হামলায় শিশুসহ তিনজন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 08:55 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সরকারি কলেজ গেইট এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ সময় দুইটি ট্যাক্সি ভাংচুরও করা হয়।

আহতরা হলেন রামু উপজেলার কলঘর এলাকার মাহামুদুল হোসেনের ছেলে ট্যাক্সী চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৮), রামু কলেজ গেইটের আবদুস শুক্কুরের ছেলে মোহাম্মদ মিজান (১২) এবং উখিয়ার ডেইলপাড়ার মহসীন আলী (৪০)।

ট্যাক্সিচালক জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে কলেজ গেইট এলাকায় শিবিরকর্মীদের ছোঁড়া ইটপাটকেলে তারা আহত হন।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতালে কক্সবাজার থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল না করলেও অভ্যন্তরে সকল প্রকার যান চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে।