রায়ের প্রতিবাদে জামায়াতের মিছিল সিরাজগঞ্জে
মানবতাবিরোধী অপরাধে জামায়াত সেক্রেটারি আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর সিরাজগঞ্জ শহরে কায়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির সমর্থকরা।
রহমতগঞ্জ কাঠেরপুল, বড়বাজার ও সদর উপজেলার চণ্ডিদাসগাতিতে মিছিল করে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
