২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে স্কুলছাত্র খুন

নরসিংদীর সদর উপজেলায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 09:38 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সোমবার রাতে উপজেলার টাউয়াদী এলাকায় এ ঘটনায় নিহত শহিদুল্লাহ ফয়সাল (১৬) এলজিইডি নরসিংদীর অফিস সহকারী আব্দুস ছামাদের ছেলে।

সে ব্রাহ্মন্দী সরকারি কে কে এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সন্ধ্যার দিকে ফয়সাল বাসা থেকে বের হয়। রাত ১০টার দিকে সন্ত্রাসী মাসুমের লোকজন তাকে টাউয়াদী এলাকায় ডেকে নিয়ে কোপায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।