সাতক্ষীরায় গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার শহরের কামালনগর এলাকা থেকে গৃহবধূ সাবিকুন্নাহার (২৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মনিরুল শ্যামনগর উপজেলার কৈখালী ভূমি কার্যালয়ের সহকারী এবং উপজেলার ভদ্রখালী গ্রামের গোলাম রহমানের ছেলে।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন জানান, মনিরুল তার পরিবার নিয়ে কামালনগর এলাকায় ব্যারিস্টার ইমরুল হায়দারের বাড়িতে ভাড়া থাকতেন।
এ ঘটনায় সদর থানায় নিহতের বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
