২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনায় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ৪০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন বলে জানান কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়–য়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলাসহ বিভিন্ন অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলায় নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির নগর (উত্তর) শাখার সভাপতি মাশরুর হোসাইনসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নগরীর স্টেশন রোড ও কদমতলী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শিবিরকর্মীরা।

এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, যানবাহন ভাংচুর করে এবং একটি পুলিশ সার্জেন্টের মোটর সাইকেল পুড়িয়ে দেয়।

পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে। গ্রেপ্তার করা হয় পাঁচ শিবিরকর্মীকে।