২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে পুলিশের অস্ত্র লুট শিবিরকর্মীদের

গোলাম আযমের রায় ঘোষণার দিন হরতালে এক পুলিশ সদস্যকে মারধর করে আট রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল নিয়ে গেছে জামায়াত-শিবিরকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 10:03 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার সকাল ৭টার দিকে ভাটারা থানাধীন ক্যামিলিয়া-২ বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

ভাটারা থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ওই এলাকায় ডিউটিতে ছিলেন। হঠাৎ বিশ-পঁচিশজনের জামায়াত-শিবিরের একটি দল হামলা করে তার সঙ্গে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয় এবং তাকে বেধম মারধর করে।

পরে আমিনুলকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের রায় ঘোষণার পর সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।