২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ফল রাতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের প্রথম বর্ষের স্নাতক পার্ট-১ পরীক্ষার ফল সোমবার রাতে প্রকাশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 09:46 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nuadmission.info এবং www.nubd.info তে ফল পাওয়া যবে।

এছাড়া যেকোনো মোবাইল থেকে NU লিখে স্পেস দিয়ে H1 লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমেএসে ফল জানানো হবে।

সারা দেশে ২৪১টি কলেজের দুই লাখ ২২ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী ১৩৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেয়।

বিএড ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের বিএড পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে, এতে ৬১১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

সারা দেশের ৯৫টি কলেজের ছয় হাজার ৯৬০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।