শিবিরের হামলায় বিচারক আহতের ঘটনায় মামলা
ফেনীতে শিবিরের হামলায় যুগ্ম দায়রা জজ কে এম এম মোরশেদ খান আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
সোমবার পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করে।।
মামলায় ৩৫ শিবির নেতাকর্মীর নামোল্লেখসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, রোববার শিবিরের বিক্ষোভ মিছিল থেকে যুগ্ম দায়রা জজের গাড়িতে হামলা ও ভাংচুর হয়। এতে তিনি আহত হন। এ ঘটনায় এ মামলা হয়।
