২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গুলিতে যুবক নিহত

ঝিনাইদহ সদরে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার রাতে বড়বাড়ি গ্রামে এ হামলায় নিহত শহিদুল ইসলাম (৩৫) স্থানীয় শুকুর আলীর ছেলে।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত শহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর বাড়ির  সামনেই গুলি করে হত্যার পর চলে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।