বরিশালে অটোরিকশায় আগুন, আটক ৪
বরিশালে অগ্নিসংযোগ, ভাংচুর ও অবরোধের মধ্যে দিয়ে চলছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
সোমবার সকালে নগরীর বৈদ্যপাড়া ও কলেজ এভিনিউ এলাকা থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন শেখ জানান, সকাল ৮টার দিকে সাগরদি চান্দুর মার্কেট এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা।
এর আগে ভোর ৫টার দিকে নগরীর সিএ্যান্ডবি রোড এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করেন শিবিরকর্মীরা।
এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোঁড়ে।
পরে সিএ্যান্ডবি রোড সংলগ্ন বৈদ্যপাড়া ও কলেজ এভিনিউ এলাকা থেকে চার শিবিরকর্মীকে আটক করা হয়।
এরা হলেন গিয়াসউদ্দিন, আকবর, সোহেল ও কবির।
